সংবাদ শিরোনাম ::
দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি অনুমোদন যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু যশোর মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিংয়ের অভিযোগে ৪ জন আটক যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও রতন আটক বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত ম্যারিকোর এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শ্রম আদালতে আবেদন এলএসপি কর্মীদের ‘অযৌক্তিক’ আন্দোলন ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে স্মারকলিপি দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, মাইক্রোবাস জব্দ

দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি অনুমোদন

দেবিদ্বার, কুমিল্লা, প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি অনুমোদন

আহ্বায়ক ইয়ামিন, সদস্য সচিব জাবেদ ও মুখ্য সংগঠক শামীম

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য এই নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।

​শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) জাতীয় ছাত্রশক্তি দেবিদ্বার উপজেলা শাখার পক্ষ থেকে অনুমোদিত কমিটির প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

​নবগঠিত এই কমিটিতে মো. ইয়ামিন আলী-কে আহ্বায়ক, মো. হৃদয় সরকার-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাবেদ খান পাঠান-কে সদস্য সচিব এবং শাকিব আল হাসান শামিম-কে মুখ্য সংগঠক করা হয়েছে। এছাড়া কমিটিতে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, সংগঠক ও বিভিন্ন পর্যায়ের পদ দিয়ে নেতাকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

​জাতীয় ছাত্রশক্তি দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসান, সদস্য সচিব তানভীর হাসান তুষার এবং মুখ্য সংগঠক কাজী মিজানুর রহমানের যৌথ সুপারিশক্রমে ইউসুফপুর ইউনিয়ন শাখার এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়।

​উল্লেখ্য, জাতীয় ছাত্রশক্তি মূলত ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন হিসেবে মাঠে সক্রিয় রয়েছে।

​নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, অর্পিত দায়িত্ব সফলভাবে পালনের মাধ্যমে তারা ইউসুফপুর ইউনিয়নে সাধারণ শিক্ষার্থীদের সংগঠিত করবেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবেন এবং শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকবেন।

আপডেট সময় : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬