সংবাদ শিরোনাম ::
আইইবিতে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে হাবলুর ক্যাডারতন্ত্র আইইবিতে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও হুমকির অভিযোগ গ্রামীণফোনের শ্রমিকদের ১৬ বছরের পাওনা আদায়ে প্রতিবাদ সমাবেশ: ১৫ অগাস্ট প্রেস ক্লাবে গ্রামীণফোনের শ্রমিকদের ১৬ বছরের পাওনা আদায়ে প্রতিবাদ সমাবেশ: ১৫ অগাস্ট প্রেস ক্লাবে যশোরে ককটেল বিস্ফোরণে যুবক আহত, উদ্ধার হয়নি আরো ২টি ককটেল যশোরে ককটেল বিস্ফোরণে যুবক আহত, উদ্ধার হয়নি আরো ২টি ককটেল পুলিশ কর্মকর্তার ভাইয়ের দাপটে দেবিদ্বারে অবাধে চলছে অবৈধ ড্রেজার, হুমকির মুখে কৃষি জমি ও রাস্তা ভারতের স্বাধীনতা দিবসে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি অনুমোদন যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

ভারতের স্বাধীনতা দিবসে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

​বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওপারে ভারতের স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় এ পথে একদিনের জন্য পণ্য পরিবহন বন্ধ থাকছে। পরবর্তীতে সাপ্তাহিক ছুটি শেষে আগামী রোববার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম চালু হবে।

​বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা ছুটি সম্পর্কিত বিষয়টি আগেই অবহিত করেছিলেন। রোববার সকাল থেকে আগের নিয়মে দুই দেশের মধ্যে ট্রাক চলাচল ও বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

​অন্যদিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বন্দর দিয়ে পণ্য লেনদেন স্থগিত থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো প্রভাব পড়বে না। অন্য যেকোনো দিনের মতোই যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

ভারতের স্বাধীনতা দিবসে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় : ০৫:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬