সংবাদ শিরোনাম ::
আন্দোলনে গুলিবিদ্ধ বশির উদ্দিনের আর্থিক সহায়তা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চাওয়ার আবেদন অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালুর দাবি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের চীনে নেওয়ার কথা বলে ভারতে, চার বছর কারাভোগের পর দেশে ফিরলেন জামালপুরের সিরাজুল বেনাপোলে হেরোইন মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন যশোরে অবৈধ অটোরিকশা-ইজিবাইক বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক হেফাজতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন বিলম্বজনিত পাওনা দ্রুত পরিশোধের দাবি গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

oplus_0

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা। দীর্ঘ ১৪ মাস ধরে এজেন্ট পয়েন্টগুলো বন্ধ থাকায় শত শত উদ্যোক্তা, তাদের পরিবার, কর্মচারী ও সাধারণ গ্রাহক আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় সংশ্লিষ্ট উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, আর্থিক ক্ষতি ও চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। একটি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার প্রভাব শুধু একজন উদ্যোক্তার ওপর পড়ে না; এর সঙ্গে জড়িত পরিবার, কর্মচারী এবং সেবা গ্রহণকারী সাধারণ গ্রাহকরাও ক্ষতিগ্রস্ত হন।
তারা প্রশ্ন তুলে বলেন, ‘আমরা কি কোনো অপরাধ করেছি? আমাদের কোনো অপরাধ না থাকলে সাময়িক বন্ধের নামে ১৪ মাস ধরে এজেন্ট পয়েন্টগুলো বন্ধ রাখা হয়েছে কেন?’

বক্তারা বলেন, তারা সরকারের কাছে কোনো বিশেষ সুবিধা চান না। তারা ন্যায়সংগত সিদ্ধান্ত, দ্রুত সমাধান এবং কর্মসংস্থানের পথ পুনরায় চালুর দাবি জানাচ্ছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, সাধারণ মানুষ ও উদ্যোক্তাদের কথা বিবেচনা করে এই সংকটের দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সংকটের ন্যায়সংগত সমাধান হলে শত শত উদ্যোক্তা ও তাদের পরিবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, বিষয়টি আর দীর্ঘসূত্রতায় না রেখে দ্রুত তদন্ত, বাস্তব পরিস্থিতি পর্যালোচনা এবং এজেন্ট উদ্যোক্তাদের স্বার্থ বিবেচনায় কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।

বক্তারা আরও বলেন, তারা আলোচনার টেবিলে বসতে এবং নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত। কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই তারা পুনরায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে চান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, “আমরা সংঘাত চাই না, সমাধান চাই। আমরা আন্দোলন চাই না, ন্যায়বিচার চাই। আমরা কারও বিরুদ্ধে নই—আমরা আমাদের অধিকার ও জীবিকার পক্ষে।”
শেষে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান, এজেন্ট উদ্যোক্তাদের অনিশ্চয়তা দূর করা এবং তাদের কর্মসংস্থান ও জীবিকার পথ পুনরায় খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালুর দাবি

আপডেট সময় : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬