সংবাদ শিরোনাম :
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু মিনহার নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলা: চার নেতাকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গাজীপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ১ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সন্তানকে হত্যার হুমকির অভিযোগ শ্রীপুরে শীর্ষ প্রতারক রুবেল হাসান এর মদতদাতা পিতা নিয়াজ উদ্দিন গ্রেফতার দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনষ্ঠিত যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে নানা বাড়িতে বেড়াতে এসে কিশোরের রহস্যজনক মৃত্যু যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার, ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২৫৫৭ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মোঃ সহুবুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সিপিএসসি। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সহুবুল ইসলাম ওই গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর একটি আভিযানিক দল জানতে পারে, সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনের একটি বড় চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছেন সহুবুল ইসলাম। এ তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে উদ্ধার করা হেরোইনসহ তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার, ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬