সংবাদ শিরোনাম :
তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বেনাপোল পৌর বিএনপির দোয়া মাহফিল। চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দেবিদ্বারে বরকামতা ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন নবীনগরে অবৈধভাবে মাটিকাটা ড্রেজারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান দেবিদ্বারে মাদ্রাসা সুপারকে মারধর করে ৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ ১৬ বছরের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২

সৌদিআরবে ছুরিকাঘাতে নিহত খোরশেদ আলমের দাফন সম্পন্ন

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ০৫:২৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৩৭৯০ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী মো. খুরশীদ আলমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় তাঁর নিজ গ্রাম কুমিল্লার দেবিদ্বারের ভিরাল্লায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দফন হয়। এর আগে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাঁর লাশ দেশে এসে পৌঁছায়।

নিহত মো. খোরশেদ আলম কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা উত্তরপাড়ার হাজী আনছর আলীর বাড়ির মৃত হাজী নুরুল ইসলামের ছেলে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। চাকরিজীবন শেষে ২০১৭ সালে তিনি সৌদিআরবে যান এবং দেশটির আভা খামিজের মোসাইদ খালেদিয়া এলাকায় ফয়সাল আহমারী মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সেখানে লন্ড্রি ব্যবসায় শুরু করেছিলেন বলে জানান তার স্বজনরা।

নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার জানান, গত ১১ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে দোকানের বকেয়া টাকা আদায় ও হিসাব-নিকাশ নিয়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা ও দোকানের কর্মচারী আহাদ মিয়ার সাথে কয়েকজন সুদানি নাগরিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুদানিরা আহাদের ওপর হামলা চালালে তাঁকে বাঁচাতে এগিয়ে যান খোরশেদ আলম। এ সময় সুদানি সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে খোরশেদ আলমকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

নিহতের বড় ভাই আব্দুল মতিন জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্থানীয় আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ এবং গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে মামলাটি চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান, খোরশেদ আলম চার কন্যাসন্তানের জনক ছিলেন।

এর মধ্যে দুজন বিবাহিত এবং অপর দুজন অবিবাহিত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম অভিভাবককে হারিয়ে তাঁর স্ত্রী ও কন্যাসন্তানসহ পুরো পরিবার এখন অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে।

সৌদিআরবে ছুরিকাঘাতে নিহত খোরশেদ আলমের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৫:২৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬