সংবাদ শিরোনাম :
তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বেনাপোল পৌর বিএনপির দোয়া মাহফিল। চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দেবিদ্বারে বরকামতা ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন নবীনগরে অবৈধভাবে মাটিকাটা ড্রেজারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান দেবিদ্বারে মাদ্রাসা সুপারকে মারধর করে ৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ ১৬ বছরের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২

নবীনগরে অবৈধভাবে মাটিকাটা ড্রেজারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান।

মোঃ চাঁন পাশা, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৩৮০১ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে সরকার নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ড্রেজার মেশিন জব্দ এবং আরও তিনটি ড্রেজার মেশিন সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়েছে।

১০ নভেম্বর মঙ্গলবার উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামের পশ্চিম চকে ৩ ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ কার্যক্রমে ব্যবহৃত ড্রেজার মেশিনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং বাকি তিনটি ড্রেজার মেশিন সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়। বিনষ্ট করা ড্রেজার মেশিনগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নবীনগরে অবৈধভাবে মাটিকাটা ড্রেজারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান।

আপডেট সময় : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬