জামায়াত ছেড়ে শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৬০ জন

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ২০ পরিবারের ৬০ জন সদস্য। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের মাধ্যমে এসব পরিবারের সদস্যরা বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে মনিরুল হক, জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনো আরা, রুপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনাসহ ২০ পরিবারের সদস্য রয়েছেন।
নতুন যোগদানকারীরা বলেন, নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে চিন্তাভাবনা করেই তাঁরা বিএনপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির সঙ্গে থেকে সাধারণ মানুষের পাশে থাকা, এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা তাঁদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, সহসভাপতি মোনায়েম হোসেন, সিনিয়র সহসভাপতি শাহাজান কবির, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু এবং বিএনপি নেতা ইসমাইল হোসেন।

এ সময় বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান। তাঁদের অংশগ্রহণের ফলে বাগআঁচড়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াত ছেড়ে শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৬০ জন

আপডেট সময় : ০৬:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬