সংবাদ শিরোনাম :
বীরগঞ্জে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫২০ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার মাকড়াই এলাকায় মাদকবিরোধী অভিযানে মাসুদ পারভেজ (নাম অনুযায়ী), নামে এক মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত মাসুদ পারভেজ বীরগঞ্জ পৌরসভার মাকড়াই এলাকার সুরুজ আলীর ছেলে।
জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে পুলিশ তাকে আটক করে। পরে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”















