সংবাদ শিরোনাম ::
সচিবালয় ঘিরে পুলিশের ব্যারিকেড, ছাত্র ও পুলিশ মুখোমুখি অবস্থান ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ আয়োজন তারেক রহমানের গাড়ি বহরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি:জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য: দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর, ‘উদ্দেশ্যপ্রণোদিত ছিল না’ ডা. আবু হেনা আবিদের স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের আলোচনা ও দোয়া মাহফিল সুরাইয়া আক্তার হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন জাতীয় প্রেস ক্লাব এর সামনে  পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিঃ-এর উদ্যোগে দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধন: নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি:জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

oplus_0

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি ইদ্রিস আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইদ্রিস আলী এনসিপির নেত্রকোনা জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও খালিয়াজুরী উপজেলা প্রধান সমন্বয়কারী মুশফিকুর রহমান মিন্টুর ওপর একাধিকবার হামলার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে উপস্থিত হওয়া এবং মামলার প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়।

বক্তারা আরও দাবি করেন, লেপাসিয়া বাজারে সরকারি জায়গা দখল, ফেরিঘাট নিয়ন্ত্রণ করে সিন্ডিকেটের মাধ্যমে কমিশন বাণিজ্য পরিচালনা, সরকারি প্রকল্পের অর্থের অপব্যবহার এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার ওপর প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধা আদায়ের মতো কর্মকাণ্ডে ইদ্রিস আলী জড়িত।

এ সময় মানববন্ধন থেকে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, মানববন্ধনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একটি চিঠিরও উল্লেখ করা হয়। সেখানে জানানো হয়েছে, তদন্তাধীন একটি অভিযোগের বিষয়ে সাক্ষ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সাক্ষীকে আহ্বান জানানো হয়েছে।

মানববন্ধনের আয়োজকরা জানান, তারা খালিয়াজুরী উপজেলার জনগণের পক্ষে এসব দাবি উত্থাপন করেছেন এবং অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানান।

খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি:জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

আপডেট সময় : ১০:২৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬