সংবাদ শিরোনাম ::
সচিবালয় ঘিরে পুলিশের ব্যারিকেড, ছাত্র ও পুলিশ মুখোমুখি অবস্থান ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ আয়োজন তারেক রহমানের গাড়ি বহরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি:জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য: দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর, ‘উদ্দেশ্যপ্রণোদিত ছিল না’ ডা. আবু হেনা আবিদের স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের আলোচনা ও দোয়া মাহফিল সুরাইয়া আক্তার হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন জাতীয় প্রেস ক্লাব এর সামনে  পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিঃ-এর উদ্যোগে দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধন: নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

তারেক রহমানের গাড়ি বহরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

oplus_0

বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ  সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহরে হামলার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারেক রহমানের গাড়ি বহরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল (কেন্দ্রীয় কমিটি)-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. এনামুল হক মোলা। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মিডিয়া সেলের আহ্বায়ক মো. মাহবুব আলম এবং সঞ্চালনা করেন মিডিয়া সেলের সদস্য লিয়াকত আলী।

বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতার সংস্কৃতি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মিডিয়া সেল

তারেক রহমানের গাড়ি বহরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১১:৫৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬