সংবাদ শিরোনাম ::
পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধানকে চান এলাকাবাসী এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম ‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

দেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত, নিরাপদ ও সহজে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ এবং রূপালী ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে নগদের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং রূপালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এই চুক্তির মাধ্যমে প্রবাসীদের পাঠানো বৈধ রেমিট্যান্স দ্রুত ও সহজে নগদের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আরও সহজে রেমিট্যান্স গ্রহণের সুবিধা পাবেন এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি আরও বিস্তৃত হবে।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে রেমিট্যান্স বিতরণ ব্যবস্থায় গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আরও উৎসাহিত করবে এই অংশীদারিত্ব।

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি

আপডেট সময় : ০৩:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬