সংবাদ শিরোনাম ::
প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর সাংবাদিক পরিচয়ে ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কামালের বিচারের দাবি প্রবাসীর দেবিদ্বারে অবৈধ ড্রেজারে কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসন ‘ম্যানেজ’ করার দাবি বিহারী জনগোষ্ঠীর পুনর্বাসনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন দেবিদ্বারে অবসরপ্রাপ্ত সৈনিকের বিরুদ্ধে মামলা: ‘আওয়ামী দোসর’ তকমা নিয়ে এলাকায় ক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা

দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ০৭:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

দেবিদ্বারে কৃষিজমি রক্ষা ও মাদকবিরোধী পৃথক অভিযানে দুটি অবৈধ ড্রেজার মেশিনসহ প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট এবং মাদক সেবনের দায়ে এক যুবককে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ আগস্ট ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে উপজেলার ভানী ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে ভানী ইউনিয়নের খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশে এবং সোহাগের মুরগির খামারের পূর্ব পাশে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন জব্দ করে বিনষ্ট করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট পাইপও বিনষ্ট করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে মো. সাইদ হাসান ভূইয়া (২০), পিতা—জাহাঙ্গীর আলম ভূইয়া, সাং—উখারি, দেবিদ্বারকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬