সংবাদ শিরোনাম ::
প্রায় পাঁচ বছর পর হত্যা মামলার পলাতক আসামি সিআইডির হাতে গ্রেপ্তার যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে TFGBV প্রতিরোধে আইনি সুরক্ষার দাবি মোংলার নিখোঁজ জেলে মিরাজ শেখের সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন গ্রামীণফোনের শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনার  দাবিতে প্রতিবাদ সমাবেশ অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ যশোরের শার্শার উলাশী জিয়া খাল পুনঃখননে এখন প্রবাহমান কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, জাকির সাংগঠনিক সম্পাদক কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ডায়মন্ড ফুড ইন্ডাস্ট্রিজকে লাখ টাকা জরিমানা তালাশ টিমের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন

দেবিদ্বারে ঝটিকা মিছিলের মামলা, প্রবাসীসহ ২৩ জন আসামি

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ০৭:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

দেবিদ্বারে ঝটিকা মিছিলের মামলা: ৫৭ বছরের স্বেচ্ছাসেবী কর্মীসহ ২৩ জন আসামি, বিতর্ক তুঙ্গে

কুমিল্লার দেবিদ্বারে নিষিদ্ধ সংগঠনের নামে ঝটিকা মিছিলের অভিযোগে দায়ের করা একটি মামলায় ৫৭ বছর বয়সী এক স্বেচ্ছাসেবী কর্মী এবং বিদেশে অবস্থানরত তিনজনকে আসামি করায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ মামলাটিকে ‘গায়েবি মামলা’ বলে দাবি করেছেন।

থানা সূত্রে জানা যায়, দেবিদ্বার থানার এসআই অপু বড়ুয়া বাদী হয়ে ২ আগস্ট ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা নং-০৪ দায়ের করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, ১ আগস্ট ২০২৬ সকাল ৭টা ৪০ মিনিটের দিকে দেবিদ্বার উপজেলার ২ নম্বর ইউসুফপুর ইউনিয়নের গ্যাস ফিল্ডসংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা চলে যান। পরে ভিডিও ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার আসামিদের তালিকায় থাকা বাকসার গ্রামের স্বেচ্ছাসেবী কর্মী সিদ্দিকুর রহমানকে নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, তার বয়স ৫৭ বছর এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। এছাড়া বিদেশে অবস্থানরত আরও তিনজনকে আসামি করাও বিস্ময়ের জন্ম দিয়েছে।

ভুক্তভোগীদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিরীহ ব্যক্তিদের মামলায় জড়ানো হয়েছে। বিশেষ করে একজন বয়স্ক স্বেচ্ছাসেবী কর্মী ও প্রবাসীদের আসামি করায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরীহ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলায় এখন পর্যন্ত ফরিদুল ইসলাম, শাহিন সরকার ও আবু তাহের সরকার নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দেবিদ্বারে ঝটিকা মিছিলের মামলা, প্রবাসীসহ ২৩ জন আসামি

আপডেট সময় : ০৭:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬