সংবাদ শিরোনাম ::
চান্দিনায় গাছ চুরির তদন্তে মূল অভিযুক্তকে বাদ দেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান চান্দিনায় গাছ চুরির তদন্তে মূল অভিযুক্তকে বাদ দেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে  ঢাকা মহানগর দায়রা জজ কোর্টের বাথরুমে টাকা আদায়ের অভিযোগ, নেপথ্যে খুরশিদ আলম আদম ব্যবসার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, শ্রীনগরে মনিরুজ্জামানের বিরুদ্ধে জিডি এবাদুলের নেতৃত্বে হাতিরঝিলে বাসায় হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে মামলা কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এনসিপি নেতা ও এসপির নির্দেশে দুই আ.লীগ নেতা মুক্ত এনসিপি নেতা ও এসপির নির্দেশে ছাড়া পেলেন দেবিদ্বারের ইউপি সদস্যসহ দুই আওয়ামী লীগ নেতা এনসিপি নেতা ও এসপির নির্দেশে ছাড়া পেলেন দেবিদ্বারের ইউপি সদস্যসহ দুই আওয়ামী লীগ নেতা

এবাদুলের নেতৃত্বে হাতিরঝিলে বাসায় হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানা এলাকার পশ্চিম রামপুরার বাগিচারটেক এলাকায় বাসায় হামলা, ভাঙচুর এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মামলার বাদী সেলিনা আক্তারের অভিযোগ, এবাদুলের নেতৃত্বে মাদকের প্রতিবাদ করায় তার বাসায় হামলা চালানো হয়।

মামলার আরজি সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে দেশীয় অস্ত্র ও হেলমেট পরে অভিযুক্তরা বাসায় প্রবেশ করে অতর্কিত হামলা চালান। এ সময় সেলিনা আক্তার ও তার মা শাহনাজ বেগমকে মারধর করে আহত করার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা আলমারি ও ওয়্যারড্রব ভেঙে প্রায় ৩ ভরি ৪ আনা স্বর্ণ ও রুপার গহনা, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৬৩ হাজার টাকা, বাসা ভাড়ার ৩ লাখ ৫০ হাজার টাকা এবং আলমারিতে থাকা আরও ৫ লাখ টাকাসহ পেনশনের টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার আসবাবপত্রের ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় সেলিনা আক্তার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

এবাদুলের নেতৃত্বে হাতিরঝিলে বাসায় হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬