সংবাদ শিরোনাম ::
চান্দিনায় গাছ চুরির তদন্তে মূল অভিযুক্তকে বাদ দেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান চান্দিনায় গাছ চুরির তদন্তে মূল অভিযুক্তকে বাদ দেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে  ঢাকা মহানগর দায়রা জজ কোর্টের বাথরুমে টাকা আদায়ের অভিযোগ, নেপথ্যে খুরশিদ আলম আদম ব্যবসার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, শ্রীনগরে মনিরুজ্জামানের বিরুদ্ধে জিডি এবাদুলের নেতৃত্বে হাতিরঝিলে বাসায় হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে মামলা কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এনসিপি নেতা ও এসপির নির্দেশে দুই আ.লীগ নেতা মুক্ত এনসিপি নেতা ও এসপির নির্দেশে ছাড়া পেলেন দেবিদ্বারের ইউপি সদস্যসহ দুই আওয়ামী লীগ নেতা এনসিপি নেতা ও এসপির নির্দেশে ছাড়া পেলেন দেবিদ্বারের ইউপি সদস্যসহ দুই আওয়ামী লীগ নেতা

আদম ব্যবসার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, শ্রীনগরে মনিরুজ্জামানের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

ভুয়া ভিসা ও বিদেশে চাকরির প্রলোভন, ভুক্তভোগী প্রায় শতাধিক পরিবার

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিদেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মনিরুজ্জামান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার পাঠাভোগ ইউনিয়নের বাসিন্দা মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে এলাকার বিভিন্ন পরিবারের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। অভিযোগ রয়েছে, জনপ্রতি ৫০ হাজার টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। তবে টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত চাকরি বা বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়নি।
ভুক্তভোগীদের দাবি, এভাবে প্রায় শতাধিক পরিবারের কাছ থেকে কোটি টাকার বেশি অর্থ নেওয়া হয়েছে। কেউ কেউ বিদেশে যাওয়ার আশায় জমি-জমা ও সম্পদ বিক্রি করে টাকা দিয়েছেন। পরে প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে যেতে না পেরে এসব পরিবার আর্থিক ও মানসিকভাবে চরম সংকটে পড়েছে।
ভুক্তভোগী মাসুদ বলেন, “মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। আমরা তার কাছে টাকা দিয়েছি বিদেশে যাওয়ার আশায়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও বিদেশে পাঠানো হয়নি।”

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, মনিরুজ্জামানের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে প্রতারণার পাশাপাশি আরও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। কেউ কেউ তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে মনিরুজ্জামুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কিছু মানুষ টাকার বিনিময়ে ভাড়া করে আমার বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে।” তবে টাকা নেওয়ার অভিযোগ তিনি সরাসরি স্বীকার বা অস্বীকার করেননি।
এদিকে জিডির বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা ও প্রতারণার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আদম ব্যবসার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, শ্রীনগরে মনিরুজ্জামানের বিরুদ্ধে জিডি

আপডেট সময় : ১১:২৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬