সংবাদ শিরোনাম ::
সুইপার কলোনি উচ্ছেদের আগে পুনর্বাসন চান হরিজনরা গ্রামীণফোন শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিঃ-এর উদ্যোগে বড়ুরায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার গেজেটভুক্তি ও রাষ্ট্রীয় সম্মানের দাবিতে অবস্থান কর্মসূচি গাজীপুরে লিথি গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ, কর্মহীন প্রায় আড়াই হাজার শ্রমিক কুমিল্লার দেবিদ্বারে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ -গাছ কাটার অভিযোগ,নিষেধাজ্ঞা অমান্য পুলিশের একক নেতৃত্বে আত্মপ্রকাশ সামাজিক ও যুব সংগঠন ‘২৪ এর মশাল’ প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাওন শিকদার রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্প-প্রতিষ্ঠান বেসরকারিকরণের বিরোধিতা, জাতীয় শিল্প রক্ষার আহ্বান মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাস ও সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

সুইপার কলোনি উচ্ছেদের আগে পুনর্বাসন চান হরিজনরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

oplus_0

সুইপার কলোনি উচ্ছেদের আগে পুনর্বাসন চান হরিজনরা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল প্রাঙ্গণে অবস্থিত সুইপার কলোনি উচ্ছেদের আগে সেখানে বসবাসরত হরিজন সম্প্রদায়ের পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।

সংগঠনটি হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া এক আবেদনে জানায়, দীর্ঘদিন ধরে হরিজন সম্প্রদায়ের বহু পরিবার ওই কলোনিতে বসবাস করে আসছে। ভবন অপসারণের সরকারি নির্দেশনা অনুযায়ী শিগগিরই উচ্ছেদ কার্যক্রম শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে ভবন খালি করার পাশাপাশি ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করারও পরিকল্পনা রয়েছে।

এ অবস্থায় বিকল্প আবাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হলে অসংখ্য পরিবার মানবিক সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মানবিক দৃষ্টিকোণ থেকে সুইপার কলোনির বাসিন্দাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বিকল্প আবাসনের ব্যবস্থা অথবা দ্রুত পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

আপডেট সময় : ১০:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬