সংবাদ শিরোনাম ::
গাজীপুরে লিথি গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ, কর্মহীন প্রায় আড়াই হাজার শ্রমিক কুমিল্লার দেবিদ্বারে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ -গাছ কাটার অভিযোগ,নিষেধাজ্ঞা অমান্য পুলিশের একক নেতৃত্বে আত্মপ্রকাশ সামাজিক ও যুব সংগঠন ‘২৪ এর মশাল’ প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাওন শিকদার রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্প-প্রতিষ্ঠান বেসরকারিকরণের বিরোধিতা, জাতীয় শিল্প রক্ষার আহ্বান মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাস ও সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা গ্রামীণফোনের শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ কেরানীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, জাবেদের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন ১০ দফা দাবিতে ২৫ জুলাই সুন্নী মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত নীতিমালা ও স্থায়ী সমাধানের দাবিতে গোলটেবিল বৈঠক

একক নেতৃত্বে আত্মপ্রকাশ সামাজিক ও যুব সংগঠন ‘২৪ এর মশাল’ প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাওন শিকদার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

একক নেতৃত্বে আত্মপ্রকাশ করল নতুন সামাজিক ও যুব সংগঠন ‘২৪ এর মশাল’

দেশের বর্তমান প্রেক্ষাপটে যুবসমাজ ও সাধারণ মানুষের অধিকার আদায়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে নতুন সামাজিক ও যুব সংগঠন ‘২৪ এর মশাল’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। বুধবার (২৯ জুলাই) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ও কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও সমাজের সার্বিক কল্যাণে একটি গতিশীল প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এটি একক নেতৃত্বে পরিচালিত হবে এবং সংগঠনের নীতি ও কর্মপন্থা নির্ধারিত হবে সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তারুণ্যের শক্তি, সততা এবং দেশকল্যাণে ইতিবাচক পরিবর্তনের প্রত্যয় নিয়েই ‘২৪ এর মশাল’-এর যাত্রা শুরু হয়েছে। রাষ্ট্র ও সমাজের যেকোনো সংকট এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাওন শিকদার বলেন, “দেশের এই পরিবর্তনের সময়ে আমাদের একক নেতৃত্ব ও দৃঢ় মনোভাবের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায় ‘২৪ এর মশাল’। আমরা বিশ্বাস করি, সঠিক কর্মপরিকল্পনা ও সততার সঙ্গে এগিয়ে গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। আমাদের এই যাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

আত্মপ্রকাশ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে আগামী দিনের কয়েকটি প্রাথমিক কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জনসচেতনতামূলক কার্যক্রম এবং যুব সমাবেশ আয়োজন। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে আগ্রহী সকলকে ‘২৪ এর মশাল’-এর সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

একক নেতৃত্বে আত্মপ্রকাশ সামাজিক ও যুব সংগঠন ‘২৪ এর মশাল’ প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাওন শিকদার

আপডেট সময় : ০৬:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬