সংবাদ শিরোনাম ::
যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু যশোর মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিংয়ের অভিযোগে ৪ জন আটক যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও রতন আটক বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত ম্যারিকোর এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শ্রম আদালতে আবেদন এলএসপি কর্মীদের ‘অযৌক্তিক’ আন্দোলন ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে স্মারকলিপি দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, মাইক্রোবাস জব্দ স্বপন-জন্টু সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে ৩০০ সিগারেটে কাটা হয় একটি গাছ, মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে তামাকবিরোধী সেমিনার

১০ দফা দাবিতে ২৫ জুলাই সুন্নী মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

মাজার-খানকাহে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের বিচার, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং গাঁজাসহ সব ধরনের মাদক ব্যবসা বন্ধের দাবিতে আগামী ২৫ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরাম।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দেশে ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ করে মাজার-খানকাহে হামলা ও ভাঙচুরের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। একই সঙ্গে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি ও মাদকের বিস্তার সমাজকে অস্থিতিশীল করে তুলছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ইসলামের নামে বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে। শান্তি, সহনশীলতা ও মানবতার আদর্শ প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তারা ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—মাজার-খানকাহে হামলার বিচার, নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের দ্রুত বিচার, গাঁজাসহ সব ধরনের মাদক ব্যবসা বন্ধ, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ।
আয়োজকরা জানান, ২৫ জুলাই শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সুন্নী মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে পীর-মাশায়েখ, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশ নেবেন। মহাসমাবেশ সফল করতে গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তারা।

১০ দফা দাবিতে ২৫ জুলাই সুন্নী মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে

আপডেট সময় : ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬