সংবাদ শিরোনাম ::
যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু যশোর মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিংয়ের অভিযোগে ৪ জন আটক যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও রতন আটক বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত ম্যারিকোর এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শ্রম আদালতে আবেদন এলএসপি কর্মীদের ‘অযৌক্তিক’ আন্দোলন ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে স্মারকলিপি দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, মাইক্রোবাস জব্দ স্বপন-জন্টু সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে ৩০০ সিগারেটে কাটা হয় একটি গাছ, মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে তামাকবিরোধী সেমিনার

যশোর মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিংয়ের অভিযোগে ৪ জন আটক

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

যশোর মণিরামপুর উপজেলায় অনলাইন জুয়া ও বেটিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে) উপজেলার নেহালপুর ইউনিয়নের কালিবাড়ী বাজারে এ অভিযান চালায়ে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার বালিদা পূর্বপাড়ার শরিফুল ইসলাম (৪০), নেহালপুর ঝাইতলা এলাকার বাহারুল ইসলাম (২৬), নেহালপুর আটারঘাট এলাকার ইসমাইল হোসেন ওরফে রাজু (৩৫) এবং জয়পুর দফাদারপাড়া এলাকার ইমরান হোসেন (২৩)।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল নেহালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নেহালপুরের কালিবাড়ী বাজারে মো. রেজাউল করিমের চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি অনলাইন জুয়া ও বেটিং খেলায় জড়িত রয়েছেন।

সংবাদের ভিত্তিতে ওই চায়ের দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ৬-৭ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেন এবং ঘটনাস্থলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইন বেটিং ও জুয়ার সাইটে খেলা পরিচালনার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা ও পলাতক ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি পরস্পর যোগসাজশে বিভিন্ন অনলাইন বেটিং এজেন্ট ও জুয়ার সাইট/অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ কাজে বিকাশ ও নগদের মাধ্যমে ই-লেনদেন করা হতো বলে পুলিশের দাবি।

অভিযানে আটকদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

যশোর মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিংয়ের অভিযোগে ৪ জন আটক

আপডেট সময় : ১০:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬