সংবাদ শিরোনাম ::
গাজীপুরে লিথি গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ, কর্মহীন প্রায় আড়াই হাজার শ্রমিক কুমিল্লার দেবিদ্বারে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ -গাছ কাটার অভিযোগ,নিষেধাজ্ঞা অমান্য পুলিশের একক নেতৃত্বে আত্মপ্রকাশ সামাজিক ও যুব সংগঠন ‘২৪ এর মশাল’ প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাওন শিকদার রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্প-প্রতিষ্ঠান বেসরকারিকরণের বিরোধিতা, জাতীয় শিল্প রক্ষার আহ্বান মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাস ও সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা গ্রামীণফোনের শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ কেরানীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, জাবেদের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন ১০ দফা দাবিতে ২৫ জুলাই সুন্নী মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত নীতিমালা ও স্থায়ী সমাধানের দাবিতে গোলটেবিল বৈঠক

কুমিল্লার দেবিদ্বারে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ -গাছ কাটার অভিযোগ,নিষেধাজ্ঞা অমান্য পুলিশের

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ০৭:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৪ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড বক্রিকান্দি গ্রামে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ ও চারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে মোঃ শাহ জালালের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি পৈতৃক ও ওয়ারিশ থেকে ক্রয় সূএে এবং খারিজ মূলে ওই জমির মালিক। চাকরির সুবাদে পরিবার নিয়ে গ্রামে থাকি না। সম্প্রতি আমার জায়গায় জোরপূর্বক ঘর তোলার খবর পেয়ে গ্রামের মোঃ সেলিম মিয়াকে ফোন দিলে তিনি হুমকি দিয়ে বলেন ‘তুই গ্রামে আসিস না, আসলে তোর লাশ যাবে’।

তিনি আরও বলেন, আমার ভাই মোঃ মাসুম শাহ জালালকে ঘর তুলতে বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে থানায় অভিযোগ দিলে তদন্ত কর্মকর্তা অজয় রায় উভয় পক্ষকে ডেকে সোমবার পর্যন্ত সময় দেন এবং এ সময়ের মধ্যে জায়গায় কোনো উন্নয়নমূলক কাজ না করার নির্দেশ দেন। তিনি দুই পক্ষকে মালিকানার কাগজপত্র নিয়ে আসতে বলেন। কিন্তু তদন্ত কর্মকর্তার কথা অমান্য করে তারা ঘরের কাজ গায়ের জোরে চালিয়েছে । এলাকার শান্তির স্বার্থে তখন আর কাজে বাধা দেইনি।

সরেজমিনে গিয়ে জানাযায় নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী বলেন, তাদের একটি সিন্ডিকেট আছে। তারা মানুষের জায়গা দখল, মাদক কারবার ও সেবন এবং বিনা কারণে নিরীহ মানুষের উপর নির্যাতনের মতো ঘৃণিত কাজ করে থাকে। তাদের কে বা কারা শেল্টার দেয় তা অনেকেই জানেন, সেল্টার দাতা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলছেন না।

এলাকাবাসী দ্রুত জমি উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ সেলিম মিয়ার বক্তব্য নেওয়ার জন্য কল দিলে তিনি বলেন নজরুল ইসলাম কে মারলে হুমকি দিতে হয়না। তাকে যে কোন সময় ব্যবস্তা নেওয়া যায়। তবে আমি হুমকী দেিনি।

দেবিদ্বার থানার তদন্ত কর্মকর্তা এসআই অজয় রায় বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে  আমার কথা অমান্য করে গায়ের জোড়ে ঘরের কাজ সম্পূর্ণ করেছে।

কুমিল্লার দেবিদ্বারে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ -গাছ কাটার অভিযোগ,নিষেধাজ্ঞা অমান্য পুলিশের

আপডেট সময় : ০৭:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬