সংবাদ শিরোনাম ::
১০ দফা দাবিতে ২৫ জুলাই সুন্নী মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত নীতিমালা ও স্থায়ী সমাধানের দাবিতে গোলটেবিল বৈঠক গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন গ্রামীণফোনের  সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধ,এর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন গ্রামীণফোনের  সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধ,এর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এনডিএফের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হত্যা মামলার আসামি চেয়ারম্যানের সঙ্গে সচিবের বৈঠকের অভিযোগে উত্তেজনা, হেনস্তার শিকার সচিব জুলাই স্মরণে সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা অনুষ্ঠিত নিখোঁজ বৃদ্ধ দরবেশ আলীর সন্ধান চেয়ে পরিবারের আকুতি

ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত নীতিমালা ও স্থায়ী সমাধানের দাবিতে গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষা এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “সড়কে শৃঙ্খলা ফেরাতে, ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকের জীবন-জীবিকা ও পরিবেশ রক্ষায় স্থায়ী সমাধান কোন পথে” শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, দেশে বর্তমানে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহন চলাচল করছে, যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষের কর্মসংস্থান এবং প্রায় ৩ কোটি মানুষের জীবিকা জড়িত। অথচ দীর্ঘদিন ধরে এই খাতের জন্য একটি কার্যকর ও সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হয়নি।

তারা জানান, গত ১৩ বছর ধরে সংগঠনটি ব্যাটারিচালিত যানবাহনের BRTA-এর মাধ্যমে নিবন্ধন, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ, রুট পারমিট প্রদান এবং স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণসহ ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছে। আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন।
আলোচনায় বক্তারা দাবি করেন, ২০২২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কে ব্যাটারিচালিত যানবাহন চলাচলের পক্ষে রায় দিলেও এখন পর্যন্ত কার্যকর নীতিমালা বাস্তবায়ন করা হয়নি। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তের ফলে এই খাতে আরও বিশৃঙ্খলা ও দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, দেশের কর্মসংস্থান, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার স্বার্থে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে আধুনিকায়নের মাধ্যমে আইনগত কাঠামোর আওতায় আনতে হবে। পাশাপাশি BRTA-এর মাধ্যমে নিবন্ধন, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান এবং পৃথক লেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা জরুরি।
গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী বক্তারা একটি অভিন্ন ও সমন্বিত জাতীয় নীতিমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, আজকের আলোচনা থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে একটি স্থায়ী সমাধান প্রস্তাব তৈরি করে তা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

বৈঠকে জাতীয় রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ, গবেষক, সুধীজন এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত নীতিমালা ও স্থায়ী সমাধানের দাবিতে গোলটেবিল বৈঠক

আপডেট সময় : ১২:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬