সংবাদ শিরোনাম ::
৩০০ সিগারেটে কাটা হয় একটি গাছ, মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে তামাকবিরোধী সেমিনার পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধানকে চান এলাকাবাসী এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম ‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন

গ্রামীণফোনের  সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধ,এর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

গ্রামীণফোনের  সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধ, শ্রমিক নির্যাতন বন্ধ, শ্রম আইন-২০০৬-এর যথাযথ বাস্তবায়ন এবং শ্রমিকদের অর্জিত অধিকার সংরক্ষণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, চট্টগ্রাম-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি মৌন মিছিল নিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

মানববন্ধনে গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের পাশাপাশি মানবাধিকারকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা দাবি করেন, গ্রামীণফোনের সাবেক শ্রমিকরা গত ১৬ বছর ধরে তাদের আইনগত পাওনা থেকে বঞ্চিত রয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২৩৪, ২৪০(৩) ও সংশ্লিষ্ট বিধানের আলোকে বিলম্বজনিত আইনগত পাওনার পরিমাণ বর্তমানে প্রায় ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা।
তারা আরও জানান, দীর্ঘমেয়াদি আইনি জটিলতার পরিবর্তে একটি বাস্তবসম্মত ও সম্মানজনক সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি সম্ভব। এ লক্ষ্যে কর পরিশোধের পর প্রত্যেক শ্রমিকের জন্য ১০ কোটি টাকা গ্রহণের প্রস্তাবও তারা তুলে ধরেন। তাদের মতে, এ ধরনের সমঝোতার মাধ্যমে রাষ্ট্র প্রায় ১৩ হাজার কোটি টাকা কর রাজস্ব অর্জন করতে পারে।

বক্তারা অভিযোগ করেন, গত ১৯ মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও এখনো কার্যকর কোনো সমাধান আসেনি। বরং আন্দোলনকারীদের বিরুদ্ধে হামলা, হয়রানিমূলক মামলা, গ্রেপ্তার, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।
সমাবেশে রিট পিটিশন নং ৮৪৬৪/২০২৬-এর বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

বক্তাদের দাবি, শ্রমিকদের দীর্ঘদিনের আইনগত পাওনা নিষ্পত্তির আগেই দায়ের হওয়া এ রিট শ্রমিকদের অর্জিত অধিকার নিয়ে নতুন প্রশ্নের সৃষ্টি করেছে। একই সঙ্গে তারা রিট আবেদনকারীদের একজনের সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়টি আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, রিটের কারণে যদি WPPF/WWF-সংক্রান্ত অর্জিত অধিকার বা ৫ শতাংশ মুনাফাভিত্তিক অংশগ্রহণের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে, তবে তা দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ শ্রমিকদের আইনগত অধিকারের ওপরও প্রভাব ফেলতে পারে।

মানববন্ধন থেকে গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের দীর্ঘদিনের আইনগত পাওনা দ্রুত পরিশোধ, শ্রমিক নির্যাতন ও হয়রানি বন্ধ, শ্রম আইন যথাযথ বাস্তবায়ন এবং শ্রমিকদের অর্জিত অধিকার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সরকার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংলাপের মাধ্যমে বিষয়টির একটি ন্যায়সঙ্গত, আইনসম্মত ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে।

গ্রামীণফোনের  সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধ,এর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

আপডেট সময় : ১০:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬