সংবাদ শিরোনাম ::
‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর সাংবাদিক পরিচয়ে ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কামালের বিচারের দাবি প্রবাসীর দেবিদ্বারে অবৈধ ড্রেজারে কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসন ‘ম্যানেজ’ করার দাবি

‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (আরিয়ান ইসলাম) হৃদয়
  • আপডেট সময় : ১২:৪৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের নতুন ভবনের অডিটোরিয়ামে ৯ আগস্ট জাগ্রত সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো এক অনন্য সাহিত্য উৎসব। “এক পলকের কাব্য” নামক সংক্ষিপ্ত কবিতার নতুন ও অভিনব ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানটি গুণী কবি ও সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

​আয়োজকরা জানান, সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা ও সাহিত্যের সম্পর্ককে নতুনভাবে ভাবার এক যুগোপযোগী প্রয়াস এই আয়োজন। প্রযুক্তির উৎকর্ষ ও ব্যস্ত জীবনযাত্রার কারণে মানুষের হাতে যখন দীর্ঘ সাহিত্য পাঠের সময় কমে আসছে, তখন মাত্র কয়েকটি সেকেন্ডের মধ্যে সাহিত্যকে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তোলাই এই ভাবনার মূল উদ্দেশ্য।

​অনুষ্ঠানে সংক্ষিপ্ত কবিতার অভিনব রূপ ও সাহিত্যিক গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাত্র দুই লাইনে প্রেম, বিচ্ছেদ, বিরহ ও বেদনাসহ মানবজীবনের গভীর অনুভূতিগুলোকে প্রকাশ করার এই ধারাটি পাঠকদের নতুনভাবে ভাবাবে।

​উপস্থিত কবি, সাহিত্যিক ও গুণীজনদের মাঝে সংক্ষিপ্ত কবিতার এই ধারাটি দারুণ উদ্দীপনা ও ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত কবিতার প্রচার ও প্রসারে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬