সংবাদ শিরোনাম ::
প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর সাংবাদিক পরিচয়ে ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কামালের বিচারের দাবি প্রবাসীর দেবিদ্বারে অবৈধ ড্রেজারে কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসন ‘ম্যানেজ’ করার দাবি বিহারী জনগোষ্ঠীর পুনর্বাসনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন দেবিদ্বারে অবসরপ্রাপ্ত সৈনিকের বিরুদ্ধে মামলা: ‘আওয়ামী দোসর’ তকমা নিয়ে এলাকায় ক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা

দেবিদ্বারে অবৈধ ড্রেজারে কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসন ‘ম্যানেজ’ করার দাবি

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ১২:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমদিরপাড় গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। এতে কৃষিজমি বিনষ্টের পাশাপাশি পরিবেশ ও জনজীবন হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশে সোহাগের মুরগির ফার্ম এবং সরকার বাড়ির পূর্ব পাশে ফিরোজ মিয়ার প্রজেক্ট এলাকায় ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মরিচা নোয়াপাড়ার বাসিন্দা মো. জাকির হোসেন এসব ড্রেজার পরিচালনা করছেন। তিনি দেবিদ্বারের বিভিন্ন এলাকায় একাধিক ড্রেজার মেশিন পরিচালনা করেন বলেও অভিযোগ রয়েছে।

‘প্রশাসন ম্যানেজ করেই মেশিন চালাই’
অভিযোগের বিষয়ে জানতে মো. জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে বিএনপি নেতা দাবি করে বলেন, “প্রশাসন ম্যানেজ করেই আমি মেশিন চালাই। প্রশাসন আমাদের কথায় উঠে বসে।”
স্থানীয় কয়েকজন কৃষকের অভিযোগ, ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি কাটায় বাধা দিতে গেলে জাকির হোসেন দলীয় পরিচয় ও প্রশাসনের প্রভাবের ভয় দেখান।

ফলে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হলেও প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলে দাবি করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, কৃষিজমি থেকে এভাবে মাটি কেটে নেওয়া হলে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া রাতভর ড্রেজার চালানোর কারণে শব্দদূষণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর দাবি, অবৈধ ড্রেজার বন্ধে তারা উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
স্থানীয়রা আরও জানান, কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জনদুর্ভোগ বন্ধে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে দ্রুত অভিযান প্রয়োজন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, “দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী নির্দিষ্ট অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনসহ আইনবহির্ভূতভাবে মাটি কাটার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

এলাকাবাসী অবৈধ ড্রেজার বন্ধে দ্রুত অভিযান পরিচালনা এবং কৃষিজমি ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

দেবিদ্বারে অবৈধ ড্রেজারে কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসন ‘ম্যানেজ’ করার দাবি

আপডেট সময় : ১২:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬