সংবাদ শিরোনাম ::
বিহারী জনগোষ্ঠীর পুনর্বাসনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন দেবিদ্বারে অবসরপ্রাপ্ত সৈনিকের বিরুদ্ধে মামলা: ‘আওয়ামী দোসর’ তকমা নিয়ে এলাকায় ক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা মহাপরিচালকের ৩ উদ্যোগে দেবিদ্বারের ভিডিপির অভিনন্দন তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত দেবিদ্বারে ঝটিকা মিছিলের মামলা, প্রবাসীসহ ২৩ জন আসামি মাগুরায় এক নার্সের বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি একটি গাছ, একটি প্রাণ স্লোগানে আড়াইহাজারে সুরক্ষার বৃক্ষরোপণ ও সেমিনার সুইপার কলোনি উচ্ছেদের আগে পুনর্বাসন চান হরিজনরা গ্রামীণফোন শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

বিহারী জনগোষ্ঠীর পুনর্বাসনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

বিহারী জনগোষ্ঠীর পুনর্বাসনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন

স্ট্র্যান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (SPGRC) বাংলাদেশের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রতীকী অনশন ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশে বিভিন্ন ক্যাম্পে বসবাসরত অবাঙালি বিহারী/স্ট্র্যান্ডেড পাকিস্তানি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে পুনর্বাসন, নিরাপদ আবাসন এবং মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এসব সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

তারা নারায়ণগঞ্জ কমিউনিটি বাগান ক্যাম্পসহ উচ্ছেদ হওয়া পরিবারগুলোর দ্রুত সরকারি পুনর্বাসন, দেশের ৭০টি ক্যাম্পে নিরাপদ আবাসনের ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ ও স্যানিটেশন নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া বিভিন্ন ক্যাম্পে উচ্ছেদ ও হয়রানি বন্ধ, নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মানবিক ও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে স্ট্র্যান্ডেড জনগোষ্ঠীর দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধান জরুরি। এ লক্ষ্যে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

অনশন কর্মসূচির আয়োজন করে স্ট্র্যান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (SPGRC)

আপডেট সময় : ০৮:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬