সংবাদ শিরোনাম ::
নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে TFGBV প্রতিরোধে আইনি সুরক্ষার দাবি মোংলার নিখোঁজ জেলে মিরাজ শেখের সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন গ্রামীণফোনের শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনার  দাবিতে প্রতিবাদ সমাবেশ অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ যশোরের শার্শার উলাশী জিয়া খাল পুনঃখননে এখন প্রবাহমান কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, জাকির সাংগঠনিক সম্পাদক কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ডায়মন্ড ফুড ইন্ডাস্ট্রিজকে লাখ টাকা জরিমানা তালাশ টিমের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন তালাশ টিমের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন চান্দিনায় গাছ চুরির তদন্তে মূল অভিযুক্তকে বাদ দেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

একটি গাছ, একটি প্রাণ স্লোগানে আড়াইহাজারে সুরক্ষার বৃক্ষরোপণ ও সেমিনার

জহির মারুফ
  • আপডেট সময় : ১০:১৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

একটি গাছ, একটি প্রাণ স্লোগানে আড়াইহাজারে সুরক্ষার বৃক্ষরোপণ ও সেমিনার

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে – ATI তে একটি গাছ, একটি প্রাণ সুরক্ষা দেয় জীবনমান” প্রতিপাদ্যে সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে উন্নয়ন সংস্থা *সুরক্ষা (Shurokkha) ।

মঙ্গলবার দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুরক্ষার পরিবেশ ও জীবিকা বিষয়ক টেকনিক্যাল অ্যাডভাইজার ড. কাজী আফজাল হোসেন । তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে জনস্বাস্থ্য, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে। এ অবস্থা থেকে উত্তরণে সম্মিলিতভাবে জলবায়ু-সহনশীল সমাজ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

সুরক্ষার সভাপতি ডাঃ এম. এম. তৈমুর হাসান* বলেন, শিক্ষার্থীদেরই পরিবেশ সংরক্ষণের অগ্রদূত হতে হবে। যুব নেতৃত্বাধীন পরিবেশবান্ধব উদ্যোগে সুরক্ষা সবসময় সহযোগিতা করে যাবে।

কর্মসূচিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাসিক ফ্রেইট-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুর রহিম । তার সহযোগিতায় কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলে জানান আয়োজকরা। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক জনাব মকবুল আহমেদ এবং এটিআই আড়াইহাজারের জনাব আব্দুল কাদের ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, চারাগুলো বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে রোপণের মাধ্যমে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে।

আপডেট সময় : ১০:১৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬