সংবাদ শিরোনাম ::
মহাপরিচালকের ৩ উদ্যোগে দেবিদ্বারের ভিডিপির অভিনন্দন তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত দেবিদ্বারে ঝটিকা মিছিলের মামলা, প্রবাসীসহ ২৩ জন আসামি মাগুরায় এক নার্সের বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি একটি গাছ, একটি প্রাণ স্লোগানে আড়াইহাজারে সুরক্ষার বৃক্ষরোপণ ও সেমিনার সুইপার কলোনি উচ্ছেদের আগে পুনর্বাসন চান হরিজনরা গ্রামীণফোন শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিঃ-এর উদ্যোগে বড়ুরায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার গেজেটভুক্তি ও রাষ্ট্রীয় সম্মানের দাবিতে অবস্থান কর্মসূচি গাজীপুরে লিথি গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ, কর্মহীন প্রায় আড়াই হাজার শ্রমিক

তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গ্রেফতারের প্রায় তিন মাস ১২ দিন পর তিনি কারামুক্ত হলেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ আদালতের জামিন আদেশের কপি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে হাফিজুর রহমানকে মুক্তি দেওয়া হয়।
এর আগে দীর্ঘ প্রায় এক দশক পর তনু হত্যা মামলায় প্রথম কোনো ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২২ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, “জামিন সংক্রান্ত কোনো কাগজপত্র এখনও হাতে পাইনি। ডিএনএ রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে।” তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক সেনাসদস্য শাহিন আলম বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। অন্যদিকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামানের বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে মামলাটি দেশের অন্যতম আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলাগুলোর একটি হিসেবে তদন্তাধীন রয়েছে।

আপডেট সময় : ০৮:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬