সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এনডিএফের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হত্যা মামলার আসামি চেয়ারম্যানের সঙ্গে সচিবের বৈঠকের অভিযোগে উত্তেজনা, হেনস্তার শিকার সচিব জুলাই স্মরণে সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা অনুষ্ঠিত নিখোঁজ বৃদ্ধ দরবেশ আলীর সন্ধান চেয়ে পরিবারের আকুতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ, নন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের পাওনা পরিশোধের দাবিতে জাতীয় শ্রমিক প্রতিবাদ সমাবেশ প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপিদের বিক্ষোভ সমাবেশ অসহায় শিশুদের মুখে হাসি: ৬০ নং ওয়ার্ডে বিনামূল্যে সুন্নাতে খাতনা কর্মসূচি দেবিদ্বারে আওয়ামী লীগ নেতার সঙ্গে এনসিপি নেতার বৈঠক নিয়ে রাজনৈতিক বিতর্ক, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম ও এস. এম. আবদুল্লাহর স্মরণে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এনডিএফের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গু জ্বরের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে মানুষকে অবহিত করতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর উদ্যোগে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (২০ জুলাই) রাজধানীর আব্দুস সালাম হলে আয়োজিত ‘ডেঙ্গু-জ্বর সচেতনতামূলক সায়েন্টিফিক সেমিনার’-এ সভাপতিত্ব করেন এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শামসুন্নাহার বেগম লিলি ও মারজিয়া বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর-উল আলম (সোহেল)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএস হেলথ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ আহমেদসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, মেডিকেল শিক্ষক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসকদের প্রচেষ্টা যথেষ্ট নয়; সরকার, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রতিটি পরিবারকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি শামসুন্নাহার বেগম লিলি এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিবারভিত্তিক সচেতনতা বাড়াতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করতে হবে। মারজিয়া বেগম এমপি বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ।

সময়মতো চিকিৎসা গ্রহণ ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন। তিনি গুজব ও অপচিকিৎসা থেকে বিরত থাকার আহ্বান জানান।
মূল প্রবন্ধে ডা. জাহাঙ্গীর-উল আলম (সোহেল) ডেঙ্গুর লক্ষণ, সতর্কসংকেত (Warning Signs), আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা এবং জটিলতা প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পর্যাপ্ত তরল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু এখন আর মৌসুমি সমস্যা নয়; এটি জাতীয় জনস্বাস্থ্যের একটি বড় চ্যালেঞ্জ। তাই হাসপাতালের পাশাপাশি কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিতে হবে।

সেমিনারে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ, বৈজ্ঞানিক তথ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এনডিএফের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬