সংবাদ শিরোনাম ::
‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর সাংবাদিক পরিচয়ে ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কামালের বিচারের দাবি প্রবাসীর দেবিদ্বারে অবৈধ ড্রেজারে কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসন ‘ম্যানেজ’ করার দাবি

নিখোঁজ বৃদ্ধ দরবেশ আলীর সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর এলাকা থেকে দরবেশ আলী (৭১) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত ২৬ এপ্রিল ২০২৬ (রবিবার) সকাল আনুমানিক ৯:০০টায় তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় সোনারগাঁও থানায় জিডি নং-১৭৩৬, তারিখ ২৬ এপ্রিল ২০২৬, দায়ের করা হয়েছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, দরবেশ আলীর উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন প্রায় ৫০ কেজি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। তাঁর চুল ও দাড়ি সাদা-পাকা। বিশেষ চিহ্ন হিসেবে বাম হাত বাঁকা এবং হাতে একটি দাগ রয়েছে।
নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল সাদা টুপি, কালো পাঞ্জাবি, সাদা লুঙ্গি এবং নীল স্যান্ডেল।

পরিবারের সদস্যরা জানান, প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় তারা এখনও নিরলসভাবে খোঁজ চালিয়ে যাচ্ছেন। কোনো সহৃদয় ব্যক্তি যদি তাঁর সন্ধান পেয়ে থাকেন বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
মো. ইউসুফ আলী (পুত্র): ০১৬০৯০৪৩৬৩৬
জয়মন বেগম (স্ত্রী): ০১৬০৯০৪৩৬৩৬
আপনার একটি তথ্য একটি পরিবারের প্রিয় মানুষকে তাঁর স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করতে পারে।

নিখোঁজ বৃদ্ধ দরবেশ আলীর সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আপডেট সময় : ০৬:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬