বীরগঞ্জ থানায় পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন
- আপডেট সময় : ০৩:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫৪১ বার পড়া হয়েছে
সরকারি ছুটির দিন শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের বীরগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি থানায় সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং পেশাদারিত্ব বজায় রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশ দেন পুলিশ সুপার।
পাশাপাশি দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। থানায় আগত সেবা গ্রহীতাদের দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন।
বীরগঞ্জ থানার সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার জেদান আল মুসা।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও সিনিয়র এসআই জাহাঙ্গীর বাদশা রনি বিষয়টি নিশ্চিত করেছেন।















