সংবাদ শিরোনাম ::
এতবারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হাদিউল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চান্দিনায় নির্বাচনী হাওয়া: মাধাইয়ায় অলিউল্লাহ কোম্পানির গণসংযোগে মানুষের ঢল ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের দাবি সারিয়াকান্দি-রংপুর-মাদারগঞ্জ-জামালগঞ্জ হয়ে ২য় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন জাতীয় শোক ও স্মৃতিচারণ অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের অবদান স্মরণ কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলীকে ঘিরে রহস্য সরকারি চাকরিতে ৩ বছর ব্যাকডেট চান শিক্ষার্থীরা কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর ফল প্রকাশ, ১০০ বিজয়ীর নাম ঘোষণা শেষ ১৫ মিনিটে বদলে গেল ম্যাচের চিত্র, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চান্দিনায় নির্বাচনী হাওয়া: মাধাইয়ায় অলিউল্লাহ কোম্পানির গণসংযোগে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, চান্দিনা (কুমিল্লা)
  • আপডেট সময় : ১১:৩৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার ৩ নম্বর মাধাইয়া ইউনিয়নে নির্বাচনী আমেজ ক্রমেই জোরালো হচ্ছে। এ প্রেক্ষাপটে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মাধাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. অলিউল্লাহ কোম্পানি।

শুক্রবার (১০ জুলাই) ইউনিয়নের ঐতিহ্যবাহী কুটুম্বপুর এলাকায় অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন।

গণসংযোগ চলাকালে কুটুম্বপুর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দল-মত নির্বিশেষে স্থানীয় বাসিন্দারা অলিউল্লাহ কোম্পানিকে স্বাগত জানান এবং বিভিন্ন এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও সামাজিক নিরাপত্তা নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে অলিউল্লাহ কোম্পানির প্রতি সমর্থন জানান।

উপস্থিতদের মধ্যে ছিলেন জসিম উদ্দিন বিপ্লব, কামরুল হাসান মোল্লা, শাহজাহান মোল্লা, হাজী মজিবুর রহমান, মো. জাকারিয়া সুমন, মাহবুব আলম, আব্দুল্লাহ আল মামুন, মনির হোসেন, নাজমুল হাসান, আলী আজগর মেম্বার, মাসুদ করিম, নাসির উদ্দিন, শাহজালাল ফরায়েজী, বেলাল হোসেন, মোহাম্মদ বিল্লাল মেম্বার, সোহেল আহমেদ, মাস্টার আশিকুর রহমান, ইয়াসির আরাফাত রানা, রাজীব হোসাইন, আলাউদ্দিন মেম্বার, আলিম কোম্পানি, আশিকুর রহমান ভূঁইয়া, আলাউদ্দিন মোল্লা, জুয়েল আহমেদ, মতিউর রহমান ফারাজী, তাজু কোম্পানি ও হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগ শেষে বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. অলিউল্লাহ কোম্পানি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সমর্থন পেলে তিনি দখলদারিত্ব, হামলা-মামলা, প্রতিহিংসার রাজনীতি ও স্বজনপ্রীতি পরিহার করে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেন। তিনি জন্মসনদ, মৃত্যুসনদ, ওয়ারিশ সনদ, নাগরিক সনদ, চারিত্রিক সনদসহ বিভিন্ন নাগরিক সেবা সহজলভ্য করার পাশাপাশি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং ভিজিডিসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, “আমি সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আগামীতেও থাকতে চাই। মাধাইয়া ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন, শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত আদর্শ ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”

এদিকে স্থানীয় বিএনপির নেতারা বলেন, অলিউল্লাহ কোম্পানি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তাঁর এই গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে ইউনিয়নের নির্বাচনী মাঠে তিনি শক্ত অবস্থানে রয়েছেন। তাঁদের দাবি, এ গণসংযোগ মাধাইয়া ইউনিয়নের নির্বাচনী পরিবেশে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

চান্দিনায় নির্বাচনী হাওয়া: মাধাইয়ায় অলিউল্লাহ কোম্পানির গণসংযোগে মানুষের ঢল

আপডেট সময় : ১১:৩৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬