সংবাদ শিরোনাম ::
পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধানকে চান এলাকাবাসী এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম ‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর

সারিয়াকান্দি-রংপুর-মাদারগঞ্জ-জামালগঞ্জ হয়ে ২য় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | ঢাকা
  • আপডেট সময় : ০৯:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

oplus_0

উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনের দাবিতে সারিয়াকান্দি-রংপুর-মাদারগঞ্জ-জামালগঞ্জ হয়ে ২য় যমুনা সেতু নির্মাণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা দ্রুত দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্য রুট নির্ধারণ এবং সারিয়াকান্দিকে অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা বলেন, সারিয়াকান্দি হয়ে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। এতে যাতায়াতের সময় ও খরচ কমবে, কৃষি ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “দাবি নয়, অধিকার”, “কম পথ, কম সময়, কম জ্বালানি—ব্রিজ হবে সারিয়াকান্দিকে জাগরণ” এবং “সারিয়াকান্দি-রংপুর-মাদারগঞ্জ-জামালগঞ্জ হয়ে ২য় যমুনা সেতু বাস্তবায়ন চাই”।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা বলেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে যোগাযোগ অবকাঠামো পরিকল্পনায় সারিয়াকান্দিকে গুরুত্ব দেওয়া সময়ের দাবি।

সারিয়াকান্দি-রংপুর-মাদারগঞ্জ-জামালগঞ্জ হয়ে ২য় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬