সংবাদ শিরোনাম ::
বীরগঞ্জে স্কুলের মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষকের শাস্তি দাবি কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে কিশোরীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা? বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১ ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের প্রস্তুতি সভা স্লিপার বাস বন্ধের প্রতিবাদে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ মন্ত্রণালয়ের মৌখিক আশ্বাসে পানি পান করিয়ে তাদের অনশন কর্মসূচি শেষ করা হয়েছে। বেনাপোলে ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ ভারতে পাচারের সময় বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোরের যৌনপল্লিতে এইচআইভি ঝুঁকি বাড়লেও কনডম সরবরাহে ঘাটতি

৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের দাবি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
  • আপডেট সময় : ১০:২৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

oplus_0

সরকার অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারী, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর শিক্ষার্থী এবং বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা কোর্সের পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা গ্রহণ, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ব্যবস্থা করলেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মাধ্যমে এখনো এসব ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের সুযোগ নিশ্চিত হয়নি। ফলে দীর্ঘদিন ধরে তারা কর্মসংস্থান, পেশাগত স্বীকৃতি ও নির্ধারিত কর্মপরিধিতে কাজ করার ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা রাষ্ট্রের অনুমোদিত শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেও নিবন্ধনের অভাবে পেশাগতভাবে পিছিয়ে পড়ছেন। তিনি দ্রুত বিএমডিসির মাধ্যমে তাদের নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় আইনি ও নীতিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সমমানের অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীরা নিবন্ধনের সুযোগ পেলেও চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থার দ্রুত অবসান ঘটিয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত নেতারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তারা জানান, আগামী ১৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ।

৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের দাবি

আপডেট সময় : ১০:২৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬