সংবাদ শিরোনাম ::
বীরগঞ্জে স্কুলের মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষকের শাস্তি দাবি কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে কিশোরীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা? বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১ ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের প্রস্তুতি সভা স্লিপার বাস বন্ধের প্রতিবাদে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ মন্ত্রণালয়ের মৌখিক আশ্বাসে পানি পান করিয়ে তাদের অনশন কর্মসূচি শেষ করা হয়েছে। বেনাপোলে ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ ভারতে পাচারের সময় বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোরের যৌনপল্লিতে এইচআইভি ঝুঁকি বাড়লেও কনডম সরবরাহে ঘাটতি

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ০৮:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় কুমিল্লার ঐতিহ্যবাহী হোটেল নূরজাহানে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ বাবর হোসেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ বাবর হোসেন বলেন, “সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটিকে আরও গতিশীল, শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।”

সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার বলেন, “সংগঠনের অগ্রগতির জন্য সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নিয়মিত কার্যক্রম ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে সোসাইটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আউয়ার সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শাহিন মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মারুফ, ক্রীড়া সম্পাদক মোঃ শাহাদাত কামাল শাকিল, তথ্য, গবেষণা ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ শাফায়েত হোসেন মারুফ, নির্বাহী সদস্য মোঃ খন্দকার হুমায়ুন কবির, মোঃ রকিবুজ্জামান চৌধুরী, মোঃ আব্দুল জলিল মজুমদার ও মোঃ জসীমউদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬