বীরগঞ্জে কিশোরীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা?
- আপডেট সময় : ১০:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.1.0","enterFrom":"home_draft","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"8YRRO36M-IUP9-B3SU-UMML-6T4QMUJRUYE4","pictureId":"8YRRO36M-IUP9-B3SU-UMML-6T4QMUJRUYE4","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.1.0","enterFrom":"home_draft","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"8YRRO36M-IUP9-B3SU-UMML-6T4QMUJRUYE4","pictureId":"8YRRO36M-IUP9-B3SU-UMML-6T4QMUJRUYE4","capability_name":"capcut_photo_editor"}"}
দিনাজপুরের বীরগঞ্জে বিপর্ণা (১৬) নামে এক কিশোরীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিপর্ণা ওই গ্রামের চৈতু রায়ের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার একদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় বিপর্ণা। পরে বাড়ির অদূরে একটি ঝোপের ভেতর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরীর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে নানা প্রশ্ন ও গুঞ্জন দেখা দিয়েছে। স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন। তবে পুলিশ তদন্ত ও ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি।
সংবাদ পেয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বীরগঞ্জ সার্কেলের এএসপি শাওন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম ও এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে কিশোরীর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।























