সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য: দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর, ‘উদ্দেশ্যপ্রণোদিত ছিল না’ ডা. আবু হেনা আবিদের স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের আলোচনা ও দোয়া মাহফিল সুরাইয়া আক্তার হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন জাতীয় প্রেস ক্লাব এর সামনে  পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিঃ-এর উদ্যোগে দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধন: নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন এতবারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হাদিউল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চান্দিনায় নির্বাচনী হাওয়া: মাধাইয়ায় অলিউল্লাহ কোম্পানির গণসংযোগে মানুষের ঢল ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের দাবি সারিয়াকান্দি-রংপুর-মাদারগঞ্জ-জামালগঞ্জ হয়ে ২য় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

সুরাইয়া আক্তার হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন জাতীয় প্রেস ক্লাব এর সামনে 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

oplus_0

সুরাইয়া আক্তার হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন জাতীয় প্রেস ক্লাব এর সামনে

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সুরাইয়া আক্তার হত্যা মামলার দ্রুত বিচার, সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তার পরিবারের সদস্য, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৭ এপ্রিল রাতে মিরপুর-১১, বাসা-৬, লাইন-১৭, রোড-১১/সি এলাকার বাসিন্দা সুরাইয়া আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও তারা দাবি করেন।

বক্তারা বলেন, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি মামলাটির তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে “সুরাইয়া আক্তার হত্যার বিচার চাই”, “দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে” এবং “বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে”—এমন নানা স্লোগান দেন।

আপডেট সময় : ১২:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬