সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার ১ দেবিদ্বারে প্রণোদনার কৃষি উপকরণ পেলেন ৫ হাজার কৃষক হাসান মুহম্মদ হাদিউল ইসলামের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ছিনতাইকারীদের ভাড়া করে যাত্রী হয়রানি, মাদক কারবারে সহযোগিতা চার পুলিশ সদস্য প্রত্যাহার মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ তিন দিনের উত্তেজনার পর হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, বৈঠক মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত স্ত্রী মহাস্থানগড়ে মাজারের উন্নয়ন কাজ বন্ধের প্রতিবাদ, দ্রুত কাজ শুরুর দাবি ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

দেবিদ্বারে প্রণোদনার কৃষি উপকরণ পেলেন ৫ হাজার কৃষক

দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন ফসলভিত্তিক কৃষি প্রণোদনার অংশ হিসেবে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়|

এ কর্মসূচির আওতায় পেঁয়াজ প্রণোদনায় ৮০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়| মরিচ প্রণোদনায় ৮০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচ বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়| রোপা আমন প্রণোদনার আওতায় ২ হাজার ৪০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়|

এছাড়া পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো প্রণোদনার আওতায় ১৫ জন কৃষককে একটি করে এয়ার ফ্লো মেশিন এবং সংরক্ষণাগারের মেঝে ও সাইড ওয়াল নির্মাণে নগদ সহায়তা দেওয়া হয়| লেবু প্রণোদনার আওতায় ৪০ জন কৃষককে ৫টি করে লেবুর চারা ও ১৫০ কেজি ˆজব সার (গোবর সার) প্রদান করা হয়| বৃক্ষরোপণ প্রণোদনার আওতায় ২৯০ জন কৃষককে ৫টি করে গাছের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি ˆজব সার বিতরণ করা হয়|

সবজি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে ৭টি আইটেমের ৭ প্যাকেট উফশী ও হাইব্রিড সবজি বীজ, ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়|

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন| বক্তারা বলেন, সরকারের এ ধরণের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|

দেবিদ্বারে প্রণোদনার কৃষি উপকরণ পেলেন ৫ হাজার কৃষক

আপডেট সময় : ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬