সংবাদ শিরোনাম ::
৩০০ সিগারেটে কাটা হয় একটি গাছ, মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে তামাকবিরোধী সেমিনার পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধানকে চান এলাকাবাসী এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম ‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন

হাসান মুহম্মদ হাদিউল ইসলামের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হাসান মুহম্মদ হাদিউল ইসলাম-এর বিরুদ্ধে এক সাংবাদিককে হেনস্তা, জোরপূর্বক ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী, দৈনিক দিনলিপির সম্পাদক ও প্রকাশক, দাবি করেন যে ঘটনার দিন তাকে অন্য এলাকার কয়েকজন ব্যক্তির মাধ্যমে বানিয়াচং গ্রাম থেকে জোরপূর্বক এতবারপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে রাখা হয়।

একপর্যায়ে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার সঙ্গে অসদাচরণ করেন, গায়ে হাত তোলেন এবং জোরপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, এ ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাধ্য হয়ে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, গত মে মাসে তিনি হাসান মুহম্মদ হাদিউল ইসলামের বিরুদ্ধে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগের পরও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

অভিযোগকারী এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই অভিযোগের বিষয়ে হাসান মুহম্মদ হাদিউল ইসলাম-এর বক্তব্য এই প্রতিবেদন প্রকাশের আগে পাওয়া যায়নি।

হাসান মুহম্মদ হাদিউল ইসলামের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ০৪:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬