সংবাদ শিরোনাম ::
৩০০ সিগারেটে কাটা হয় একটি গাছ, মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে তামাকবিরোধী সেমিনার পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধানকে চান এলাকাবাসী এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম ‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন

চান্দিনায় দুই যাত্রীবাহী বাসে অভিযান: ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

জহির মারুফ
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

রোববার (২৮ জুন) সকাল প্রায় ৯টায় চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির শিকদারের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল বারেক ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, চেকপোস্টে পাপিয়া ট্রান্সপোর্টের দুটি পৃথক যাত্রীবাহী বাসে তল্লাশির সময় দুই নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করা হয়। পরে শরীরে স্কচটেপ দিয়ে বডি ফিটিং করে রাখা গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা আঞ্জু বেগম (৪৫) এবং ঢাকার দারুস সালাম এলাকার বাসিন্দা মৌসুমী (৩৪)। তাদের কাছ থেকে যথাক্রমে ৪ কেজি ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মোট পরিমাণ ৭ কেজি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকির শিকদার বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

চান্দিনায় দুই যাত্রীবাহী বাসে অভিযান: ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬