সংবাদ শিরোনাম ::
৩০০ সিগারেটে কাটা হয় একটি গাছ, মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে তামাকবিরোধী সেমিনার পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধানকে চান এলাকাবাসী এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম ‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন

মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা: মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন। আদালত মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত সহিংস ঘটনায় ছয়জন নিহত হন। এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনাল এ রায় দেন।

রাষ্ট্রপক্ষ রায়কে ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে, আসামিপক্ষ জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করবেন।

জুলাই আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে এ রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬