সংবাদ শিরোনাম ::
৩০০ সিগারেটে কাটা হয় একটি গাছ, মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে তামাকবিরোধী সেমিনার পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধানকে চান এলাকাবাসী এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম ‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন

ছিনতাইকারীদের ভাড়া করে যাত্রী হয়রানি, মাদক কারবারে সহযোগিতা চার পুলিশ সদস্য প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে অপরাধ চক্র পরিচালনা, ছিনতাইকারীদের ভাড়া করে যাত্রী হয়রানি, মাদক কারবারে সহযোগিতা এবং অবৈধ মাসোহারা আদায়ের অভিযোগে চার রেলওয়ে পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার নিকুলিন চাকমার স্বাক্ষরিত পৃথক দাপ্তরিক আদেশে অভিযুক্ত চার সদস্যকে তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন, জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল হক, কনস্টেবল মোহাম্মদ হুমায়ুন কবির এবং কনস্টেবল মো. মাসুদ রানা।

রেলওয়ে সূত্র জানায়, দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আসছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চার সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, রেলওয়ে স্টেশন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তবে প্রত্যাহার করা হলেও অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

ছিনতাইকারীদের ভাড়া করে যাত্রী হয়রানি, মাদক কারবারে সহযোগিতা চার পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় : ১১:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬