সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার ১ দেবিদ্বারে প্রণোদনার কৃষি উপকরণ পেলেন ৫ হাজার কৃষক হাসান মুহম্মদ হাদিউল ইসলামের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ছিনতাইকারীদের ভাড়া করে যাত্রী হয়রানি, মাদক কারবারে সহযোগিতা চার পুলিশ সদস্য প্রত্যাহার মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ তিন দিনের উত্তেজনার পর হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, বৈঠক মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত স্ত্রী মহাস্থানগড়ে মাজারের উন্নয়ন কাজ বন্ধের প্রতিবাদ, দ্রুত কাজ শুরুর দাবি ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে এসআই মো. মনির হোসেন, এএসআই এস. এম. ইলিয়াস হোসেন এবং সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েতনগরের মিজি মেনশন এলাকার একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি ইটের প্রাচীরবেষ্টিত তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি কালো রঙের রিয়েলমি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজির হোসেনের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগরে আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার ১

আপডেট সময় : ০৮:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬