সংবাদ শিরোনাম ::
কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারের ভাইরাল ঘটনায় নতুন মোড়, পরিকল্পিতভাবে ফাঁসানোর দাবি প্রবাসী স্বামীর দেবিদ্বারের ভাইরাল ঘটনায় নতুন মোড়, পরিকল্পিতভাবে ফাঁসানোর দাবি প্রবাসী স্বামীর এতবারপুরে চেয়ারম্যান পদে প্রার্থী ফারুক আহমেদ স্থায়ী চাকরির দাবিতে এলএসপিদের অবস্থান কর্মসূচি, রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি চব্বিশের গণ-অভ্যুত্থানের কোনো ‘মাস্টার মাইন্ড’ নেই: ইয়ারুল ইসলাম ৪৭তম বিসিএসে যোগ্য প্রার্থীর সংকট, ফাঁকা রইল ২ হাজার ১৬৭টি ক্যাডার পদ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা রাজধানীর খাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

জহির মারুফ
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

নগরীর ভাটপাড়া এলাকার পুরাতন মসজিদ মাঠে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলীনুর শামীম এবং সঞ্চালনা করেন আজহারুল ইসলাম আজাহার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আলম। তিনি বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদক নির্মূলে পুলিশি অভিযানের পাশাপাশি পরিবার, সমাজ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।”

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আকসারুল বাসার সোহাগ, বিশিষ্ট সমাজসেবক জামাল হোসেন, মো. মাসুদ রানা, দেলোয়ার হোসেন সজল, আবদুল কাদের, অ্যাডভোকেট সোবহান, নাসির উদ্দীন, সফিউল আলম, গিয়াস উদ্দিন, আবুল কামাল আজাদ, টগর, মফিজ উদ্দিন, জাহিদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা “মাদককে না বলুন” স্লোগান তুলে ভাটপাড়া এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি এ লক্ষ্য অর্জনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬