সংবাদ শিরোনাম ::
৩০০ সিগারেটে কাটা হয় একটি গাছ, মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে তামাকবিরোধী সেমিনার পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধানকে চান এলাকাবাসী এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম ‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন

ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাংকার মোঃ আখতার হোসেন ন্যাশনাল ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ জুন ২০২৬ তাকে ন্যাশনাল ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে ৩০ জুন ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৪৭তম সভায় তিনি প্রথমবারের মতো সদস্য হিসেবে অংশগ্রহণ করেন।

মোঃ আখতার হোসেন দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে ৩৭ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী। ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করে তিনি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসি-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

তিনি এক্সিম ব্যাংক পিএলসি’র অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং খাতের পাশাপাশি শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে ব্যাংকারদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছেন। এছাড়া ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)-এর পরীক্ষক ও সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) ও হিসাববিজ্ঞানে এম.কম ডিগ্রি অর্জনের পর ব্যাংক অব ইংল্যান্ড স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (এআইবিবি)-এর একজন অ্যাসোসিয়েট সদস্য।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করেছেন।

ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বের আলোকে ন্যাশনাল ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদে তার অন্তর্ভুক্তি ব্যাংকটির সুশাসন, কৌশলগত পরিকল্পনা এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন আখতার হোসেন

আপডেট সময় : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬