সংবাদ শিরোনাম ::
আইইবিতে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও হুমকির অভিযোগ গ্রামীণফোনের শ্রমিকদের ১৬ বছরের পাওনা আদায়ে প্রতিবাদ সমাবেশ: ১৫ অগাস্ট প্রেস ক্লাবে গ্রামীণফোনের শ্রমিকদের ১৬ বছরের পাওনা আদায়ে প্রতিবাদ সমাবেশ: ১৫ অগাস্ট প্রেস ক্লাবে যশোরে ককটেল বিস্ফোরণে যুবক আহত, উদ্ধার হয়নি আরো ২টি ককটেল যশোরে ককটেল বিস্ফোরণে যুবক আহত, উদ্ধার হয়নি আরো ২টি ককটেল পুলিশ কর্মকর্তার ভাইয়ের দাপটে দেবিদ্বারে অবাধে চলছে অবৈধ ড্রেজার, হুমকির মুখে কৃষি জমি ও রাস্তা ভারতের স্বাধীনতা দিবসে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি অনুমোদন যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর যশোর কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

বিনোদন সংবাদ
  • আপডেট সময় : ০৬:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতভর ব্যালট গণনা শেষে শনিবার (৪ জুলাই) ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।
নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত গণনা অনুযায়ী ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি ব্যালট বাতিল বলে গণ্য করা হয়েছে।

এবারের নির্বাচনকে ঘিরে বিএফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী চলচ্চিত্র শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব শিল্পী সমিতিকে আরও কার্যকর ও গতিশীল করে শিল্পীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

আপডেট সময় : ০৬:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬