দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি অনুমোদন
- আপডেট সময় : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি অনুমোদন
আহ্বায়ক ইয়ামিন, সদস্য সচিব জাবেদ ও মুখ্য সংগঠক শামীম
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য এই নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) জাতীয় ছাত্রশক্তি দেবিদ্বার উপজেলা শাখার পক্ষ থেকে অনুমোদিত কমিটির প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নবগঠিত এই কমিটিতে মো. ইয়ামিন আলী-কে আহ্বায়ক, মো. হৃদয় সরকার-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাবেদ খান পাঠান-কে সদস্য সচিব এবং শাকিব আল হাসান শামিম-কে মুখ্য সংগঠক করা হয়েছে। এছাড়া কমিটিতে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, সংগঠক ও বিভিন্ন পর্যায়ের পদ দিয়ে নেতাকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসান, সদস্য সচিব তানভীর হাসান তুষার এবং মুখ্য সংগঠক কাজী মিজানুর রহমানের যৌথ সুপারিশক্রমে ইউসুফপুর ইউনিয়ন শাখার এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়।
উল্লেখ্য, জাতীয় ছাত্রশক্তি মূলত ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন হিসেবে মাঠে সক্রিয় রয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, অর্পিত দায়িত্ব সফলভাবে পালনের মাধ্যমে তারা ইউসুফপুর ইউনিয়নে সাধারণ শিক্ষার্থীদের সংগঠিত করবেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবেন এবং শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকবেন।
























