সংবাদ শিরোনাম ::
‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর সাংবাদিক পরিচয়ে ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কামালের বিচারের দাবি প্রবাসীর দেবিদ্বারে অবৈধ ড্রেজারে কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসন ‘ম্যানেজ’ করার দাবি

চব্বিশের গণ-অভ্যুত্থানের কোনো ‘মাস্টার মাইন্ড’ নেই: ইয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

চব্বিশের গণ-অভ্যুত্থানের কোনো ‘মাস্টার মাইন্ড’ নেই: ইয়ারুল ইসলাম

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের কোনো একক ‘মাস্টার মাইন্ড’ নেই। বিভিন্ন ব্যক্তি বা মহলের নিজেদেরকে ওই আন্দোলনের মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করার প্রবণতাকে তিনি ইতিহাস বিকৃতির শামিল বলে মন্তব্য করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, পৃথিবীতে যা কিছু ঘটে, সবই সৃষ্টিকর্তার পূর্বনির্ধারিত মহাপরিকল্পনার অংশ। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানও সেই মহাপরিকল্পনারই একটি অংশ।

ইয়ারুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী নিজেদেরকে জুলাই-আগস্টের ঘটনার মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টার মাইন্ড’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। তাঁর মতে, এ ধরনের দাবি ইতিহাসের প্রকৃত চিত্রকে বিকৃত করে।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের কৃতিত্ব দাবি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাঁর ভাষ্য, অতীতে যেমন মহান মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক বিতর্ক ছিল, তেমনি এখন একটি মহল চব্বিশের গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের একার বলে প্রতিষ্ঠিত করতে চাইছে, যা ইতিহাসের সঙ্গে সুবিচার নয়।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিবের দাবি, সময়ের প্রয়োজন, রাজনৈতিক বাস্তবতা এবং জনমানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষাপটেই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

এতে দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং এটিকে কোনো একক ব্যক্তি বা সংগঠনের কৃতিত্ব হিসেবে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় যেমন দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তেমনি চব্বিশের গণ-অভ্যুত্থানেও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ, শিক্ষার্থী, তরুণ, পেশাজীবী এবং সাধারণ জনগণ একসঙ্গে রাজপথে নেমেছিলেন।

ইয়ারুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বাইরে দেশের অধিকাংশ মানুষ গণ-অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিল। বিশেষ করে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে অসংখ্য পরিবার বিভিন্নভাবে সংহতি প্রকাশ ও সহযোগিতা করেছে। তাদের এই অবদান কখনোই অস্বীকার করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সবশেষে তিনি বলেন, ইতিহাসকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং জাতির সম্মিলিত সংগ্রামের দলিল হিসেবে সংরক্ষণ করতে হবে। তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে।

আপডেট সময় : ১০:২৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬