সংবাদ শিরোনাম ::
‘এক পলকের কাব্য’ নিয়ে জাগ্রত সাহিত্য পরিষদের বর্ণাঢ্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত সুরের মোহনায় মুগ্ধতা, কণ্ঠশিল্পী মিরাজ কে ঘিরে জমকালো আয়োজন ন্যায্য পাওনার দাবিতে বিডা কার্যালয়ে স্মারকলিপি দিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ১৪তম FACD-CAB আন্তর্জাতিক শিক্ষা এক্সপো আয়োজনে খান আক্তারুজ্জামান দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালত: ২টি অবৈধ ড্রেজার বিনষ্ট, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড জাতীয় সংহতি ও সমঅধিকারের দাবিতে সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ-রাষ্ট্রের সব সমস্যার সমাধান হবে: ইসলামী সমাজের আমীর সাংবাদিক পরিচয়ে ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কামালের বিচারের দাবি প্রবাসীর দেবিদ্বারে অবৈধ ড্রেজারে কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসন ‘ম্যানেজ’ করার দাবি

দেবিদ্বারে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, ৩টি ড্রেজার ও ১,৫০০ ফুট পাইপ বিনষ্ট

দেবিদ্বার,কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ১,৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকালে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর ও সুবিল পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কৃষিজমি ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন এবং প্রায় ১,৫০০ ফুট পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, “কৃষিজমি ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে দেবিদ্বার উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

দেবিদ্বারে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, ৩টি ড্রেজার ও ১,৫০০ ফুট পাইপ বিনষ্ট

আপডেট সময় : ০৫:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬