সংবাদ শিরোনাম ::
মহাপরিচালকের ৩ উদ্যোগে দেবিদ্বারের ভিডিপির অভিনন্দন তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত দেবিদ্বারে ঝটিকা মিছিলের মামলা, প্রবাসীসহ ২৩ জন আসামি মাগুরায় এক নার্সের বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি একটি গাছ, একটি প্রাণ স্লোগানে আড়াইহাজারে সুরক্ষার বৃক্ষরোপণ ও সেমিনার সুইপার কলোনি উচ্ছেদের আগে পুনর্বাসন চান হরিজনরা গ্রামীণফোন শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস ডেভেলপমেন্ট লিঃ-এর উদ্যোগে বড়ুরায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার গেজেটভুক্তি ও রাষ্ট্রীয় সম্মানের দাবিতে অবস্থান কর্মসূচি গাজীপুরে লিথি গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ, কর্মহীন প্রায় আড়াই হাজার শ্রমিক

মহাপরিচালকের ৩ উদ্যোগে দেবিদ্বারের ভিডিপির অভিনন্দন

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ০৮:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর মহাপরিচালকের গৃহীত তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগকে স্বাগত জানিয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

তারা বলেন, মহাপরিচালকের দূরদর্শী নেতৃত্বে ভিডিপি বাহিনীর কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও আধুনিক হয়েছে। সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন এসেছে।
দেবিদ্বার উপজেলার ইউনিয়ন দলনেতা সিরাজুল ইসলাম বলেন, মহাপরিচালকের তিনটি দৃশ্যমান উদ্যোগ তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। এগুলো হলো— ডিজিটাল হাজিরা ও স্মার্ট আইডি কার্ড চালু, আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ।

তিনি আরও বলেন, এসব উদ্যোগের ফলে সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে এবং গ্রাম প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভিডিপির ভূমিকা আরও শক্তিশালী হয়েছে।

নেতৃবৃন্দ মহাপরিচালকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে এবং তৃণমূলের সদস্যরা দেশ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মহাপরিচালকের ৩ উদ্যোগে দেবিদ্বারের ভিডিপির অভিনন্দন

আপডেট সময় : ০৮:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬