সংবাদ শিরোনাম ::
মানবতার দেওয়াল সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা ও সংবর্ধনা প্রদান
সাহাবউদ্দিন স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আগামী ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘মানবতার দেওয়াল ফাউন্ডেশন’-এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা, কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মানবতার দেওয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কারে মনোনীত হয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিবর্গ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানটি সমাপ্ত হবে এক আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।





















